“পরিযায়ী পাখির তালিকা” অধ্যায়ে রয়েছে বাংলাদেশ ভূখণ্ডে দেখা পাওয়া ৩২০ প্রজাতির পরিযায়ী পাখির নাম ও ছবি। বাংলা ও ইংরেজি নামের পাশাপাশি রয়েছে বৈজ্ঞানিক নাম। সংক্ষিপ্ত Status Code দিয়ে প্রতিটি পাখির বৈশিষ্ট্য এবং বর্তমান অবস্থা বোঝানো হয়েছে। স্বল্প হলেও পাখিকে চেনার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়া যায়। বইয়ের শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জি ও নির্ঘন্ট পাঠককে পাখি বিষয়ক তথ্যমালার আরও কাছাকাছি নিয়ে যাবে।
বইয়ের ব্লার্ব-এ প্রকাশক এই বই সম্পর্কে সংক্ষেপে যেসব কথা বলেছেন তা একবার পড়ে নেয়া যেতে পারে।
- পরিযায়ী পাখি নিয়ে এটিই বাংলাদেশে প্রথম বই।
- বাংলাদেশে যেসব পরিযায়ী পাখি দেখা যায় তাদের ৯ শতাধিক রঙিন ছবি বইটিতে ব্যবহার করা হয়েছে।
- পরিযায়ী পাখি পরিবারের বিবরণ ও তাদের আবাসস্থলের বর্ণনা।
- ৯৮টি জনপ্রিয় পাখির প্রজাতি শনাক্তকরণ বৈশিষ্ট্য, স্বভাব ও প্রজনন, শুমারি তথ্য, বাংলাদেশ ও বৈশ্বিক আবাসস্থলের বর্ণনা।
- প্রতিটি প্রজাতির বাংলাদেশে বিস্তৃতি নিয়ে পূর্ণাঙ্গ রঙিন ম্যাপ।
- প্রজাতি শনাক্তকরণের জন্য হাতে আঁকা ছবি ব্যবহার করা হয়েছে।
- বাংলাদেশের পরিযায়ী পাখির পূর্ণাঙ্গ তালিকা।
![]() |
| ৩২০ প্রজাতির পরিযায়ী পাখির তালিকা |
বাংলাদেশের পরিযায়ী পাখি
সীমান্ত দীপু
প্রচ্ছদ ও কম্পিউটার গ্রাফিক্সঃ মোহাম্মদ রফিকুল ইসলাম জাহিদ
প্রচ্ছদলিপিঃ দীপক রায়
প্রকাশকঃ অবসর, ঢাকা।
প্রথম পকাশঃ ২০১২
পৃষ্ঠাসংখ্যাঃ ২৯৬
মূল্যঃ ১৮০০/=টাকা
ISBN: 978-984-8793-59-6
* কপিরাইট প্রসঙ্গে নির্দিষ্ট করে কিছু বলা না থাকায় ছবিগুলোর রেজুল্যুশন কমিয়ে দেয়া হল।




0 মন্তব্যসমূহ
গঠনমূলক মতামত কাম্য